Web Analytics

গাইবান্ধায় শ্রী রামচন্দ্রের ছবিতে জুতাপেটার ঘটনার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে জগন্নাথ হলসহ বিভিন্ন নারী হলের শিক্ষার্থীরা অংশ নেন। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, এই ঘটনায় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে এবং উগ্রবাদী গোষ্ঠী সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। তারা অভিযোগ করেন, সংখ্যালঘুদের ওপর হামলার বহু মামলা হলেও বিচার হয়নি এবং সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। দ্রুত বিচার না হলে শুক্রবার আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন এক ছাত্রনেতা।

সমাবেশ শেষে মিছিলটি কিছুক্ষণের জন্য শাহবাগ অবরোধ করে। অংশগ্রহণকারীরা ধর্মীয় সম্প্রীতি রক্ষা, উগ্রবাদ প্রতিরোধ এবং গাইবান্ধায় দেশের বৃহত্তম রাম মূর্তি নির্মাণকাজ পুনরায় শুরু করার দাবিতে স্লোগান দেন।

16 Jun 26 1NOJOR.COM

গাইবান্ধায় রামচন্দ্রের ছবি অবমাননার ঘটনায় ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।