Web Analytics

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সময়ের কণ্ঠস্বরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তালহা হাসান সভাপতি এবং বাংলাভিশনের প্রতিনিধি মো. রাফিউল হুদা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুই হলের সংঘর্ষের কারণে গণনা স্থগিত থাকলেও সোমবার (২০ এপ্রিল) বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এস.এম এমদাদুল হাসান ফলাফল ঘোষণা করেন।

সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক খাদেমুল ইসলাম। মোট ২৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যার মধ্যে ২০ জন স্বশরীরে এবং ৩ জন ডাকযোগে ভোট দেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে গণতান্ত্রিকভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সবাই আনন্দিত।

তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখবে।

21 Apr 26 1NOJOR.COM

হাবিপ্রবি সাংবাদিক সমিতির ২০২৬ নির্বাচনে সভাপতি তালহা, সম্পাদক রাফিউল নির্বাচিত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।