Web Analytics

ইসলামিক রিলিফ জানিয়েছে, গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরাইলি হামলায় গাজায় গড়ে প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থাটির হিসাবে, গত এক বছরে অন্তত ১ হাজার ৪৫৪ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজারের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ৩২০ জন শিশু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে যুদ্ধবিরতির পর হতাহতের সংখ্যা আরও বেশি। তাদের তথ্যে ১ হাজার ৪৭১ জন নিহত এবং ৫ হাজার ১৮৯ জন আহত হয়েছেন। মন্ত্রণালয় আরও বলেছে, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট অন্তত ৭৪ হাজার ২৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় কর্মরত ইসলামিক রিলিফের এক ত্রাণকর্মী বলেছেন, বাস্তবে কোনো যুদ্ধবিরতি নেই।

ইসলামিক রিলিফের মতে, তথাকথিত ‘ইয়েলো লাইন’ ব্যবহার করে ইসরাইল ফিলিস্তিনিদের গাজার ৬৫ শতাংশ এলাকা থেকে সরিয়ে দিয়েছে। ফলে প্রায় ২১ লাখ মানুষ অবশিষ্ট ৩৫ শতাংশ এলাকায় গাদাগাদি করে থাকতে বাধ্য হচ্ছেন। সংস্থাটি বলেছে, আশ্রয়কেন্দ্র তৈরির সামগ্রী, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের ওপর বিধিনিষেধে অর্ধেকের বেশি স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ এবং ২০ হাজারের বেশি গুরুতর অসুস্থ রোগী চিকিৎসার জন্য বাইরে যেতে পারছেন না।

10 Oct 26 1NOJOR.COM

ইসলামিক রিলিফের দাবি, যুদ্ধবিরতির পর গাজায় প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনি হতাহত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।