Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হলো জনগণের বিশ্বাস। সরকার ও প্রশাসনের স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে এই বিশ্বাস গড়ে ওঠে। বুধবার রাতে রাজধানীর আগারগাঁওয়ে ‘ত্রৈমৈত্রী’ সম্মেলনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মিলন অনুষ্ঠানে লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার এমন একটি জনমুখী প্রশাসন চায়, যেখানে সাধারণ মানুষ দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্তভাবে সেবা পাবে। আইন গুরুত্বপূর্ণ হলেও মানবিকতা আরও বেশি তাৎপর্যপূর্ণ। বৃদ্ধ বা অসুস্থ মানুষদের প্রতি সহানুভূতিশীল আচরণ রাষ্ট্র ও সরকারের প্রতি ইতিবাচক ধারণা সৃষ্টি করে বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের কল্যাণে প্রণীত দলীয় ইশতেহার এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে, কারণ জনগণ সেটিকে সমর্থন জানিয়েছে। তাই এখন সেই ইশতেহার বাস্তবায়নের সময় এসেছে।

07 May 26 1NOJOR.COM

জনগণের বিশ্বাসই রাষ্ট্রের সর্বোচ্চ সম্পদ বলে মন্তব্য প্রধানমন্ত্রীর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।