বাংলাদেশে ২০২৬ সালের মে মাসে সার্বিক মূল্যস্ফীতি আবারও বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪২ শতাংশে, যা এপ্রিল মাসে ছিল ৯ দশমিক ০৪ শতাংশ। শুক্রবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত তথ্যে এ তথ্য জানানো হয়। মার্চ মাসে মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নেমে এলেও এপ্রিল ও মে মাসে পরপর দুই মাস তা আবার বেড়েছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, মে মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ০৬ শতাংশে, যা এপ্রিল মাসে ছিল ৮ দশমিক ৩৯ শতাংশ। ভোজ্যতেল, শাকসবজি, ডিম ও মুরগির দাম বৃদ্ধির কারণে নিম্ন ও মধ্য আয়ের পরিবারগুলো বেশি চাপে পড়েছে। খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৭১ শতাংশে পৌঁছেছে, যেখানে এপ্রিল মাসে ছিল ৯ দশমিক ৫৭ শতাংশ। জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ ও পরিবহন ব্যয়ের বৃদ্ধি এই খাতে প্রভাব ফেলেছে।
গ্রাম ও শহর উভয় এলাকায় মূল্যস্ফীতি বেড়েছে। মে মাসে গ্রামাঞ্চলে হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৪৮ শতাংশে এবং শহরাঞ্চলে ৯ দশমিক ২৫ শতাংশে।
খাদ্য ও জ্বালানির দাম বাড়ায় মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.৪২ শতাংশে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।