ইরানের নৌবাহিনী দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, হরমোজগান প্রদেশের কুহেস্তাক উপকূলীয় এলাকায় ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।
নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সিরিক উপকূলীয় এলাকায় মোতায়েন সমন্বিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ড্রোনটি শনাক্ত, প্রতিহত ও ধ্বংস করা হয়। ঘটনাস্থল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির পূর্বদিকে অবস্থিত।
এমকিউ-১ প্রিডেটর হলো যুক্তরাষ্ট্রের জেনারেল অ্যাটমিকস নির্মিত মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় উড্ডয়নক্ষম চালকবিহীন বিমান। এটি মূলত যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী পরিচালনা করে। প্রতিবেদনে এ ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিক্রিয়া বা অতিরিক্ত তথ্য উল্লেখ করা হয়নি।
হরমুজ প্রণালির কাছে মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।