Web Analytics

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন। আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি শেষ হবে। এইচএসসি ও সমমানের পরীক্ষা ৬ জুন শুরু হয়ে ১৩ জুলাই শেষ হবে। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দেশের সবচেয়ে বড় দুটি পাবলিক পরীক্ষার এই সময়সূচি ঘোষণা করা হয়।

শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষাগুলো মূলত ডিসেম্বর মাসে হওয়ার কথা ছিল, কিন্তু সংশ্লিষ্টদের আপত্তির কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে। সবার সঙ্গে আলোচনা করে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে যাতে শিক্ষার্থীরা পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পায়।

তিনি আরও জানান, প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর নজরদারি থাকবে এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত সময়ে ফলাফল প্রকাশের জন্য শিক্ষা বোর্ডগুলোকে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

14 May 26 1NOJOR.COM

২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সংশোধিত তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।