সুপ্রিম কোর্টের আইনজীবী চৈতালী চক্রবর্তীর বিরুদ্ধে হিন্দুদের জন্য ‘আলাদা প্রদেশ’ গঠনের উসকানিমূলক বক্তব্যের অভিযোগে হেফাজতে ইসলাম বাংলাদেশ তীব্র নিন্দা জানিয়েছে। রোববার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে সংগঠনের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান তার অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা বাংলাদেশ বার কাউন্সিলকে তার আইনজীবী সনদ স্থায়ীভাবে বাতিল করার আহ্বান জানান।
বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, চৈতালী চক্রবর্তীর বক্তব্য রাষ্ট্রদ্রোহী এবং দেশের অখণ্ডতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। তারা অভিযোগ করেন, এটি বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। গাইবান্ধার পলাশবাড়ীতে ‘এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি’ নির্মাণের উদ্যোগকে তারা স্থানীয় শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন।
হেফাজত সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানায়, দেশভাগের ষড়যন্ত্রে জড়িতদের খুঁজে বের করতে এবং প্রশাসনকে দ্রুত আইনি পদক্ষেপ নিতে যাতে এলাকায় কোনো অস্থিতিশীলতা না ঘটে।
গাইবান্ধায় বিভাজনমূলক বক্তব্যে আইনজীবীর গ্রেপ্তার ও সনদ বাতিল দাবি হেফাজতের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।