Web Analytics

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, সমুদ্রসীমা রক্ষা, সামুদ্রিক সম্পদ আহরণ, নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্যোগকালীন ত্রাণসহায়তা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি বৃদ্ধিতে নৌবাহিনী কাজ করে যাচ্ছে। রোববার সকালে চট্টগ্রামের বাংলাদেশ নেভাল একাডেমিতে মিডশিপম্যান ও ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২৬ ব্যাচের ‘গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন এবং কৃতী প্রশিক্ষণার্থীদের হাতে পদক তুলে দেন।

মিডশিপম্যান মো. ইনতিসার ইসলাম ইনান সোর্ড অব অনার, মিডশিপম্যান সাদমান সাকিব পান্থ নৌপ্রধান স্বর্ণপদক, এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট মো. আবিদ শাহরিয়ার অনু বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক এবং প্যালেস্টাইনের জাহিদ সালাহ বিএনএ আন্তর্জাতিক স্বর্ণপদক অর্জন করেন। নৌপ্রধান জানান, ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে দেশীয় প্রযুক্তিতে বিভিন্ন নৌযান নির্মাণ এবং বিদেশি উৎস থেকে আধুনিক সামুদ্রিক প্ল্যাটফর্ম সংযোজনের কাজ চলছে।

এই অনুষ্ঠানের মাধ্যমে ৬১ জন নবীন কর্মকর্তা, যার মধ্যে পাঁচজন নারী ও দুজন বিদেশি, কমিশন লাভ করে নৌবাহিনীতে যুক্ত হন।

21 Jun 26 1NOJOR.COM

চট্টগ্রামে কুচকাওয়াজে ৬১ নবীন কর্মকর্তাকে কমিশন দিল বাংলাদেশ নৌবাহিনী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।