Web Analytics

ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি সৌদি-সমর্থিত ‘ভাড়াটে বাহিনীর’ বিরুদ্ধে বড় সামরিক সাফল্যের দাবি করেছে। শুক্রবার বিকেলে টেলিভিশনে দেওয়া বক্তব্যে গোষ্ঠীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, অভিযানে সৌদি-সমর্থিত বাহিনীর শত শত সদস্য নিহত ও আহত হয়েছেন। তিনি জানান, ইয়েমেনি সেনা ও পপুলার কমিটির মিত্র যোদ্ধারা হুদাইদাহ ও তাইজ প্রদেশের ছয়টি জেলা থেকে ওই বাহিনীকে হটিয়েছে।

সারির ভাষ্য অনুযায়ী, ‘আল্লাহ শক্তি ও শাস্তিদানে সর্বশ্রেষ্ঠ’ নামের অভিযানে প্রায় ৫ হাজার ৪০০ বর্গকিলোমিটার এলাকা মুক্ত করা হয়েছে। তিনি দাবি করেন, হুথি বাহিনী ও তাদের মিত্ররা ৩৮টি ব্রিগেড-সমন্বিত সাতটি ডিভিশনকে পরাজিত করেছে, বহুজনকে বন্দি করেছে এবং সৌদি-সমর্থিত বাহিনীর বন্দিশালা থেকে বহু আটক ব্যক্তিকে মুক্ত করেছে।

হুথি মুখপাত্র আরও দাবি করেন, তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট ৩২টি অভিযান চালিয়ে সৌদি বাহিনীর নয়টি বিমান ভূপাতিত করেছে। তিনি বলেন, সৌদি জাহাজ ছাড়া অন্য সব জাহাজের জন্য লোহিত সাগর উন্মুক্ত, তবে সৌদি পণ্যবাহী জাহাজের ওপর নৌ অবরোধ কার্যকর থাকবে। ইয়েমেনে আগ্রাসন বন্ধ ও অবরোধ পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই নীতি বহাল থাকবে বলেও তিনি জানান।

12 Sep 26 1NOJOR.COM

সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে সামরিক সাফল্য ও নৌ অবরোধ অব্যাহত রাখার দাবি হুথিদের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।