Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য বিস্তারিত পরিকল্পনা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার ঢাকার সোনারগাঁও হোটেলে দলের চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার উপস্থাপন করেন। বিএনপির দাবি, গত দেড় দশকে দুর্নীতি, অস্বচ্ছ ক্রয়প্রক্রিয়া, ব্যয়বহুল স্বল্পমেয়াদি চুক্তি, উচ্চ ক্যাপাসিটি চার্জ ও আমদানি নির্ভরতার কারণে খাতটি ব্যয়বহুল ও অদক্ষ হয়ে পড়েছে। দলটি স্বচ্ছতা, দক্ষতা ও দেশীয় সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থা গড়ার অঙ্গীকার করেছে।

ইশতেহার অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩৫ হাজার মেগাওয়াটে উন্নীত করা এবং সঞ্চালন লাইন ২৫ হাজার সার্কিট কিলোমিটারে বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অদক্ষ বিদ্যুৎকেন্দ্র আধুনিকায়ন, স্মার্ট গ্রিড চালু, এবং ভাড়াভিত্তিক চুক্তি পর্যালোচনার মাধ্যমে ব্যয় কমানোর পরিকল্পনা রয়েছে। দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সকে শক্তিশালী করা, পাঁচ মিলিয়ন টন সক্ষমতার নতুন তেল শোধনাগার নির্মাণ এবং সব চুক্তিতে স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বিএনপি নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশে উন্নীত করা, সবুজ অর্থায়ন প্রণোদনা দেওয়া এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যকারিতা পুনর্মূল্যায়নের অঙ্গীকার করেছে।

06 Feb 26 1NOJOR.COM

ত্রয়োদশ নির্বাচনে বিএনপির বিদ্যুৎ ও জ্বালানি সংস্কার পরিকল্পনা ঘোষণা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।