Web Analytics

উত্তর ইংল্যান্ডের ডনকাস্টার শহরের কাছে ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে বাঘের খাঁচায় ঢুকে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় বেলা ১টা ৩৫ মিনিটের দিকে খাঁচায় থাকা একটি বাঘ তাঁকে হামলা করে। পুলিশ জানায়, ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি কীভাবে খাঁচার ভেতরে ঢুকেছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দক্ষিণ ইয়র্কশায়ার পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ও জরুরি চিকিৎসাকর্মীরা পার্কে যান। বাঘটি আহত হয়নি এবং খাঁচার ভেতরেই ছিল। পার্কের বাইরের সাধারণ মানুষের জন্য কোনো ঝুঁকি নেই বলেও পুলিশ জানিয়েছে। ঘটনার পর পুরো পার্ক খালি করা হয় এবং শনিবার রাতেও সেখানে পুলিশ সদস্যরা অবস্থান করছিলেন। পরিবারকে ঘটনাটি জানানো হয়েছে; বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা তাদের সহায়তা করছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার আগে ওই ব্যক্তিকে বাঘের খাঁচার মধ্যে দেখা গেছে বলে দাবি করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। ভিডিওটি শেয়ার না করার অনুরোধ করেছে তারা। পার্ক কর্তৃপক্ষ বলেছে, কী ঘটেছিল তা জানতে তারা কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। গুরুতর ঘটনার পর পার্কটি বন্ধ করা হয়েছে এবং রোববার পর্যন্ত বন্ধ থাকবে।

11 Oct 26 1NOJOR.COM

ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে বাঘের খাঁচায় ঢুকে ব্যক্তির মৃত্যু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।