Web Analytics

ঐতিহাসিক ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশবাসী এবং বিদেশে থাকা বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন। ৪ আগস্ট গণমাধ্যমে পাঠানো বার্তায় তিনি বলেন, ছাত্রদের স্বতঃস্ফূর্ত আন্দোলন একপর্যায়ে শেখ হাসিনার পতনের এক দফার আন্দোলনে রূপ নেয়।

তিনি দাবি করেন, আন্দোলন দমনে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণের নির্দেশ দেওয়া হয়েছিল এবং ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দলের শীর্ষ নেতা ও মন্ত্রী-এমপিদের নিয়ে ভারতে চলে যান। তাঁর ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় দীর্ঘ সাড়ে ১৬ বছরের একনায়কতন্ত্র, জুলুম-নির্যাতন ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে।

জামায়াত আমিরের দাবি, আন্দোলনে প্রায় দেড় হাজার মানুষ নিহত এবং প্রায় ৩০ হাজার মানুষ গুরুতর আহত হন; কয়েক হাজার মানুষ অঙ্গ বা চোখ হারান। তিনি শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমসহ নিহতদের স্মরণ করেন। শফিকুর রহমান বলেন, শহীদদের রক্তের ঋণ আংশিক শোধ হবে বৈষম্যহীন, পূর্ণাঙ্গ গণতান্ত্রিক, সুশাসন ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক মানবিক বাংলাদেশ গড়তে পারলে।

05 Aug 26 1NOJOR.COM

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের রক্তঋণ পরিশোধের আহ্বান জামায়াত আমিরের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।