Web Analytics

জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবী থেকে প্রায় ১ হাজার ১০০ আলোকবর্ষ দূরের এক নক্ষত্রমণ্ডলে মহাবিশ্বের সবচেয়ে হালকা দুটি দানবীয় গ্রহের সন্ধান পেয়েছেন। নাসার ‘ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট’ প্রকল্পের স্বেচ্ছাসেবকেরা প্রথম এই গ্রহদ্বয় শনাক্ত করেন। ‘টিওআই-৭৯১বি’ ও ‘টিওআই-৭৯১সি’ নামের এই গ্যাসীয় গ্রহগুলোর আকার বৃহস্পতির সমান হলেও ভর বৃহস্পতির মাত্র ৩ থেকে ৬ শতাংশ। এদের ঘনত্ব মানুষের তৈরি সবচেয়ে হালকা পদার্থ ‘অ্যারোজেল’-এর কাছাকাছি।

অক্সফোর্ড ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানী জর্জ ড্র্যান্সফিল্ডের নেতৃত্বে পরিচালিত গবেষণায় বলা হয়েছে, এই ‘সুপার-পাফ’ গ্রহগুলো প্রচলিত গ্রহ গঠনের মডেলের সঙ্গে মেলে না। এত ছোট কেন্দ্রীয় ভর থাকা সত্ত্বেও কীভাবে তারা বিপুল পরিমাণ গ্যাস ধরে রাখে, তা পদার্থবিজ্ঞানের নিয়মে ব্যাখ্যা করা কঠিন। ২০১৬ সালে জ্যোতির্বিজ্ঞানী ইভ জে লি প্রথম ‘সুপার-পাফ’ শব্দটি ব্যবহার করেন এবং জানান, নির্দিষ্ট ঠান্ডা ও ধূলিকণাহীন পরিবেশেই এমন গ্রহ গঠিত হতে পারে।

গবেষকেরা জানান, এই গ্রহগুলোর গঠন ও গতিবিধি বিস্তারিতভাবে জানতে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করা হবে, যদিও পূর্ণাঙ্গ চিত্র পেতে প্রায় এক শতাব্দী সময় লাগতে পারে।

19 Jul 26 1NOJOR.COM

পৃথিবী থেকে ১১০০ আলোকবর্ষ দূরে দুটি অতিহালকা ‘সুপার-পাফ’ গ্রহের সন্ধান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।