উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নবনির্মিত একটি সামরিক জাদুঘর পরিদর্শন করেছেন, যেখানে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম বলে ধারণা করা হোয়াসং-২০ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানায়, রোববার ‘ডিফেন্স রেভোলিউশন মিউজিয়াম’-এর উদ্বোধনে অংশ নেওয়ার পর কিম জাদুঘরটি ঘুরে দেখেন। তার সঙ্গে স্ত্রী রি সোল জু ও মেয়ে জু আয়ে ছিলেন।
প্রকাশিত ছবিতে কিমের শাসনামলে তৈরি বিভিন্ন উন্নত সামরিক সরঞ্জামের পাশাপাশি হোয়াসং-২০ দেখা যায়। কোরিয়া ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোরামের মহাসচিব শিন জং-উ বলেন, ক্ষেপণাস্ত্রটির লঞ্চারের সামনে থাকা প্রদর্শনীতে একাধিক ওয়ারহেড বহনে সক্ষম নকশা এবং একটি বিশ্বমানচিত্র ছিল। ওই মানচিত্রে সম্ভাব্য আঘাতের আওতা যুক্তরাষ্ট্রের বাইরে মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকা পর্যন্ত দেখানো হয়েছে।
কিমের সফরের এক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন এশিয়া সফরে কিমের সঙ্গে বৈঠকের সম্ভাবনার ইঙ্গিত দেন। নভেম্বরের মাঝামাঝি চীনে এপিইসি সম্মেলনে ট্রাম্পের অংশ নেওয়ার কথা থাকলেও বৈঠকের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য নেই। বিশ্লেষকেরা মনে করছেন, জাদুঘরটি সামরিক অগ্রগতি তুলে ধরা এবং সম্ভাব্য শীর্ষ বৈঠকের আগে কৌশলগত অবস্থান জোরদারের উদ্যোগ হতে পারে।
সম্ভাব্য ট্রাম্প বৈঠকের আলোচনার মধ্যে হোয়াসং-২০ প্রদর্শনী দেখলেন কিম
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।