Web Analytics

ইউরোপের বৃহত্তম এয়ারলাইন গ্রুপ ডয়েচে লুফথানসা এজি জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় তাদের গ্রীষ্মকালীন সূচি থেকে ২০ হাজার স্বল্প দূরত্বের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইরান যুদ্ধ শুরুর পর থেকে জেট ফুয়েলের দাম দ্বিগুণ হওয়ায় অলাভজনক ফ্লাইটগুলো বাতিল করা হচ্ছে। এতে মোট ফ্লাইট সক্ষমতা প্রায় ১ শতাংশ কমবে এবং প্রায় ৪০ হাজার টন জেট ফুয়েল সাশ্রয় হবে।

স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, লুফথানসা এর আগে তাদের আঞ্চলিক ইউনিট সিটি‌লাইন বন্ধ এবং জ্বালানি বেশি খরচ করে এমন ২৭টি পুরনো বিমান গ্রাউন্ড করার সিদ্ধান্ত নিয়েছিল। এছাড়া কম খরচের অপারেশন বাড়াতে তারা সিটি এয়ারলাইনস ও ডিসকভার এয়ারলাইনস ইউনিটে আরও ফ্লাইট স্থানান্তরের পরিকল্পনা করছে। বিমান খাতের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়াম লিমিটেড জানিয়েছে, মে মাসে বিশ্বব্যাপী এয়ারলাইন সক্ষমতা প্রায় ৩ শতাংশ কমেছে।

লুফথানসা আরও জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে প্রশাসনিক পর্যায়ে প্রায় ৪ হাজার চাকরি কমানোর পরিকল্পনা রয়েছে, যাতে ব্যয় হ্রাস ও লাভজনকতা বাড়ানো যায়।

22 Apr 26 1NOJOR.COM

ইরান যুদ্ধের পর জ্বালানি তেলের দাম বাড়ায় লুফথানসার ২০ হাজার ফ্লাইট বাতিল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।