ক্যাথলিক চার্চের নেতা পোপ লিও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধকে “সমগ্র মানবজাতির জন্য একটি লজ্জা” বলে আখ্যা দিয়েছেন এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। রোমের সেন্ট পিটার্স স্কোয়ারে সাপ্তাহিক অ্যাঞ্জেলাস প্রার্থনার সময় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যসহ সহিংসতায় বিধ্বস্ত অন্যান্য অঞ্চলের পরিস্থিতি তিনি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছেন।
মার্কিন এই পোপ বলেন, এত মানুষের কষ্টের মুখে মানবজাতি নীরব থাকতে পারে না। তার ভাষায়, এই সংঘাতের অসহায় ভুক্তভোগীদের যন্ত্রণা পুরো মানবজাতির জন্যই কষ্টের। আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়।
পোপ লিও আরও আহ্বান জানান, যেন সবাই প্রার্থনা অব্যাহত রাখে, যাতে শত্রুতা বন্ধ হয় এবং শান্তির পথ সুগম হয়।
মধ্যপ্রাচ্যের যুদ্ধকে লজ্জাজনক বললেন পোপ লিও, শান্তির জন্য প্রার্থনার আহ্বান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।