Web Analytics

পবিত্র রমজান মাস উপলক্ষে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ১ হাজার ৮৫৬ জন বন্দিকে ক্ষমা ঘোষণা করেছেন। নির্দেশ অনুযায়ী তাদের দুবাইয়ের সংশোধনাগার ও শাস্তিমূলক প্রতিষ্ঠান থেকে মুক্তি দেওয়া হবে। শেখ মোহাম্মদ সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক।

দুবাইয়ের অ্যাটর্নি জেনারেল চ্যান্সেলর ইসাম ইসা আল-হুমাইদান জানান, এই ক্ষমা প্রদর্শন শেখ মোহাম্মদের মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এর মাধ্যমে বন্দিদের পরিবারে আনন্দ ফিরিয়ে আনা এবং মুক্তিপ্রাপ্তদের নতুন জীবন শুরু করে সমাজে পুনরায় একীভূত হওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। দুবাই পাবলিক প্রসিকিউশন ইতোমধ্যে দুবাই পুলিশের সঙ্গে সমন্বয় করে আইনি প্রক্রিয়া শুরু করেছে।

প্রতিবেদন অনুযায়ী, রমজান সামনে রেখে প্রতি বছরই আমিরাতের শাসকরা এ ধরনের মানবিক উদ্যোগ নেন, যা সমাজে ইতিবাচক বার্তা বহন করে।

19 Feb 26 1NOJOR.COM

রমজান উপলক্ষে ১ হাজার ৮৫৬ বন্দিকে ক্ষমা করলেন দুবাইয়ের শাসক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।