হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ ও চিকিৎসাসেবা প্রদান করেছে। ১৪ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ কর্মসূচি প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়। উজানটিয়া ফোরকানের দোকান, সোনালী বাজার, সিকদার পাড়া ও চিরিংগা ইউনিয়নে ত্রাণসামগ্রী, বিনামূল্যে চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
ত্রাণ পেয়ে স্থানীয় বন্যাদুর্গত পরিবারগুলো হামদর্দের মানবিক উদ্যোগের প্রশংসা করে এবং দুর্যোগের সময়ে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। হামদর্দের কর্মকর্তারা জানান, মানবকল্যাণই তাদের মূল দর্শন এবং দেশের যেকোনো সংকটে মানুষের পাশে থেকে কাজ করাই তাদের অঙ্গীকার।
ব্যবস্থাপনা পরিচালক ড. হাকিম মো. ইউসুফ হারুন ভূঁইয়ার দিকনির্দেশনায় এবং অধ্যাপক কামরুন নাহার হারুনের তত্ত্বাবধানে এ কর্মসূচি পরিচালিত হয়। হামদর্দ ভবিষ্যতেও স্বাস্থ্য, শিক্ষা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
কক্সবাজারে বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ ও চিকিৎসাসেবা দিল হামদর্দ বাংলাদেশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।