Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন যে, দেশের মিডিয়া বিএনপির দখলে চলে গেছে এবং একপক্ষীয় ও অদায়িত্বশীল ভূমিকা পালন করছে। বুধবার রাতে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোটের দিন এ ধরনের ‘তথ্যসন্ত্রাস’ সহ্য করা হবে না।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের আগে বিভিন্ন স্থানে অস্ত্র মজুত করা হচ্ছে এবং এসব স্থানে বুধবার রাতের মধ্যেই যৌথবাহিনীকে অভিযান চালানোর আহ্বান জানান। আসিফ মাহমুদ বলেন, টাকা উদ্ধারের অভিযানের নামে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে এবং ল্যাপটপ রাখাকেও অপরাধ হিসেবে দেখানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে।

এনসিপি মুখপাত্র জানান, বিভিন্ন আসনে এনসিপি ও ১১ দলীয় জোটের প্রার্থী ও কর্মীদের ওপর হামলা হচ্ছে এবং পোলিং এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। তিনি স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

12 Feb 26 1NOJOR.COM

এনসিপির অভিযোগ, বিএনপি মিডিয়া দখল করেছে; নির্বাচনের আগে যৌথবাহিনীর অভিযানের আহ্বান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।