ঢাকায় নিযুক্ত ইরানের হাইকমিশনার জলিল রহিমি জাহানাবাদি সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে ইরানে চলমান আমেরিকা-ইসরাইলি আগ্রাসন, বৈশ্বিক জ্বালানি সংকটসহ সমসাময়িক আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
মাওলানা মামুনুল হক সাম্প্রতিক ইসরাইল-আমেরিকান আগ্রাসনকে উম্মাহর বিরুদ্ধে কুফরি শক্তির আক্রমণ হিসেবে উল্লেখ করে ইরানের প্রতি সংহতি জানান। তিনি হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি তেলবাহী জাহাজ চলাচলে ইরানের ইতিবাচক ভূমিকা কামনা করেন। ইরানের হাইকমিশনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দেশে ইতিবাচক বার্তা পাঠানোর আশ্বাস দেন।
বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থিত ছিলেন ইরান দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন আমিরি, পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফারিদ খান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।
ইরানের হাইকমিশনারের সঙ্গে খেলাফত মজলিস আমিরের বৈঠকে বৈশ্বিক ও দ্বিপাক্ষিক আলোচনা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।