পটুয়াখালীর দশমিনায় গণঅধিকার পরিষদের আয়োজিত ইফতার মাহফিলে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতারের পরপরই এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলটির সভাপতি ও শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নূরুল হক নুর। জানা যায়, ইফতার সামগ্রী বিতরণে বিশৃঙ্খলার সময় দৈনিক মানবজমিনের দশমিনা প্রতিনিধি সাফায়েত হোসেন ভিডিও ধারণ করলে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা তার ওপর হামলা চালায়।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আহত সাংবাদিককে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাকে ভর্তি করেন। ইফতার মাহফিলটি ছিল প্রতিমন্ত্রী নূরুল হক নুরের প্রথম দশমিনা সফর উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনা ও ইফতার অনুষ্ঠান।
এ বিষয়ে নূরুল হক নুর বলেন, ইফতার বিতরণে বিশৃঙ্খলার কথা শুনেছেন, তবে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার বিষয়ে কিছু জানেন না। দশমিনা থানার ওসি হাসনাইন পারভেজ জানান, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
দশমিনায় প্রতিমন্ত্রী নূরুল হক নুরের উপস্থিতিতে ইফতার অনুষ্ঠানে সাংবাদিকের ওপর হামলা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।