জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন অভিযোগ করেছেন, বিএনপি ভারতের স্বার্থ রক্ষায় কাজ করছে। বৃহস্পতিবার ঢাকার পল্টনে মরহুম শফিউল আলম প্রধান মিলনায়তনে জাগপার প্রয়াত সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইকবাল হোসেন বলেন, বিএনপি সরকারের এমপি-মন্ত্রীদের বক্তব্যে ভারতের প্রতি আওয়ামী লীগের অসমাপ্ত দায়িত্ব পালনের ইচ্ছার প্রমাণ মিলেছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ভারতীয় সরকারের সঙ্গে বিএনপির গোপন চুক্তি রয়েছে এবং এর ফলে সারা দেশে দলটির তৎপরতা দেখা যাচ্ছে। বিরোধী দলের ওপর দায় চাপাতে আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড সরকার এড়িয়ে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি নতজানু পররাষ্ট্রনীতির সমালোচনা করে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। জুলাই গণঅভ্যুত্থান বৈষম্য ও অগণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, জুলাই-পরবর্তী সরকারও একই পথে হাঁটছে। তিনি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।
জাগপা নেতা বিএনপির বিরুদ্ধে ভারতের স্বার্থে কাজের অভিযোগ তুলে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।