Web Analytics

মার্কিন কংগ্রেসের সিনিয়র সদস্য জো উইলসন ও নাইল পাও, দ্বিদলীয় ‘কংগ্রেশনাল বাংলাদেশ ককাস’-এর সহ-সভাপতি হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওকে চিঠি লিখে বাংলাদেশের সরকারকে সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে আগামী ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরাপদভাবে অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার পাঠানো এই চিঠিতে তারা বলেন, আসন্ন নির্বাচন বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের সক্রিয় ভূমিকা প্রয়োজন।

চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারের ধারাবাহিকতায় এই নির্বাচন ইতিবাচক অগ্রগতির সুযোগ তৈরি করেছে। এটি ২০২৪ সালের আন্দোলন ও গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট, যেখানে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের হিসাবে নিরাপত্তা বাহিনীর হাতে ১৪০০ জনেরও বেশি নিহত হয়েছিলেন। এছাড়া ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশের নাজুক ও অস্থির পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে কংগ্রেস সদস্যরা সাম্প্রতিক সহিংস ঘটনার কথা উল্লেখ করেন। তারা বলেন, এই নির্বাচন সহিংসতার চক্র ভাঙার সুযোগ এবং আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল সরকার গঠনের পথ সুগম করতে পারে।

01 Feb 26 1NOJOR.COM

বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সহায়তার আহ্বান মার্কিন কংগ্রেসের

Person of Interest

logo
No data found yet!