সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান বলেছেন, রোহিঙ্গারা বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে, যার মধ্যে মাদক চোরাচালানও রয়েছে। তাদের কারণে পরিবেশ ধ্বংস হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, রোহিঙ্গা ও সীমান্ত সংকট সমাধানে ক্যাপস্টোন কোর্সের অংশগ্রহণকারীরা ভূমিকা রাখতে পারেন। তিনি পার্বত্য অঞ্চল এবং জ্বালানি সংকটকেও এমন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন, যেগুলোর সমাধানে অংশগ্রহণকারীরা অবদান রাখতে পারেন।
সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ন্যাশনাল ডিফেন্স কলেজের অনুষদবৃন্দ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।
রোহিঙ্গাদের অপরাধ, মাদক চোরাচালান ও পরিবেশ ক্ষতির সঙ্গে যুক্ত করলেন সেনাপ্রধান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।