Web Analytics

বিনিয়োগ সহযোগিতার কাঠামো গড়তে ইনভেস্ট বাংলাদেশ ও চীনের চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে বৃহস্পতিবার সকালে মোংলায় সমঝোতা স্মারক সই হয়েছে। স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন। ইনভেস্ট বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং সিসিইসিসির চেয়ারম্যান লি চংইয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

স্মারকের আওতায় সিআরসিসি ও এর সহযোগী প্রতিষ্ঠান পরিবহন ও লজিস্টিকস, নবায়নযোগ্য বিদ্যুৎ, বর্জ্য থেকে বিদ্যুৎ, রেল সরঞ্জাম সংযোজন এবং কারিগরি প্রশিক্ষণে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখবে। রাসায়নিক, চিনি ও খাদ্যশিল্প এবং ইস্পাত ও প্রকৌশল খাতের কয়েকটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে বিনিয়োগের সম্ভাবনাও বিবেচনা করা হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ে সহায়তা করবে ইনভেস্ট বাংলাদেশ।

সমঝোতা স্মারকটি আইনগতভাবে বাধ্যতামূলক নয় এবং এতে কোনো বিশেষ অগ্রাধিকার সৃষ্টি হবে না। সিসিইসিসির বাস্তবায়নাধীন মোংলা বন্দর সম্প্রসারণ প্রকল্পের দুটি নতুন কনটেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে এটি সই হয়। অতিথিরা চীন-বাংলাদেশ মোংলা অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত ১১০ একর জমিও পরিদর্শন করবেন।

06 Nov 26 1NOJOR.COM

মোংলায় বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখতে সিআরসিসির সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।