Web Analytics

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর মোজতবা খামেনিকে ঘিরে দেশটিতে শুরু হয়েছে নতুন রাজনৈতিক অধ্যায়। দায়িত্ব গ্রহণের পরপরই রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, তার নামে ছোড়া প্রথম ক্ষেপণাস্ত্রগুলোর গায়ে লেখা ছিল—‘আপনার সেবায় নিয়োজিত, সৈয়দ মোজতবা’। এই দৃশ্য দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ৮৮ সদস্যের ধর্মীয় নেতাদের পরিষদ ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ মোজতবা খামেনিকে ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। নতুন নেতা ঘোষণার পর ইরানের বিভিন্ন শহরে সমর্থকরা রাজপথে নেমে ‘আল্লাহু আকবার’ ধ্বনি তুলে নতুন নেতৃত্বকে স্বাগত জানান। একই সঙ্গে নিরাপত্তা বাহিনী নতুন কমান্ডার ইন চিফের প্রতি পূর্ণ আনুগত্যের শপথ নেয়।

ক্ষেপণাস্ত্র প্রদর্শন ও আনুগত্যের এই বার্তা মোজতবা খামেনির নেতৃত্বে ইরানের নতুন যুগের সূচনা নির্দেশ করছে।

10 Mar 26 1NOJOR.COM

নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নামে ইরানের প্রথম ক্ষেপণাস্ত্রে বিশেষ বার্তা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।