ইসরাইল ইরানের তেল শোধনাগার ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে ভয়াবহ হামলা চালানোর পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক মাধ্যমে জানান, যুক্তরাষ্ট্র কেশম দ্বীপে একটি পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে আক্রমণ করে গুরুতর অপরাধ করেছে, যার ফলে ৩০টি গ্রামের পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, ইরানের অবকাঠামোতে হামলা একটি বিপজ্জনক পদক্ষেপ এবং এর পরিণতি ভয়াবহ হবে।
আল জাজিরার তেহরান প্রতিনিধি মোহাম্মদ ভল জানান, এই হামলা ইরানে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। তার মতে, ইরান যখন নজির স্থাপনের কথা বলছে, তখন তারা একই ধরনের প্রতিক্রিয়ার কথা ভাবছে। তেহরান উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে আগ্রাসনে সহায়তাকারী হিসেবে দেখে, যা প্রশ্ন তুলেছে ইরান উপসাগরের পানি বিশুদ্ধকরণ স্থাপনাগুলোতে হামলা চালাবে কি না।
তিনি আরও বলেন, এমন ঘটনা ঘটলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে, কারণ উপসাগরীয় অঞ্চল তাদের ৯০ শতাংশ পানি বিশুদ্ধকরণ কেন্দ্রের ওপর নির্ভরশীল।
তেল ও পানি শোধনাগারে ইসরাইলি হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।