Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) চতুর্থ কার্যনির্বাহী সভা মঙ্গলবার বিকেলে ডাকসু সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। শিক্ষার্থীদের কল্যাণ, ক্যাম্পাস অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা বৃদ্ধি এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করা হয় এবং শনিবার বাস সার্ভিস চালুর পাশাপাশি নতুন আধুনিক বাস চালুর পরিকল্পনা জানানো হয়।

আবাসন সংকট নিরসনে হলে অবৈধভাবে অবস্থানকারীদের উচ্ছেদ, সিট বরাদ্দে স্বচ্ছ নীতিমালা প্রণয়ন এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আবাসন বৃত্তি চালুর অগ্রগতি আলোচিত হয়। প্রতিটি হলে কম্পিউটার ল্যাব স্থাপন, টিচার্স ও রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ চালু এবং শিক্ষক মূল্যায়ন পদ্ধতি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। অবকাঠামোগত উন্নয়নে লাইব্রেরি নিরাপত্তা, লিফট সংস্কার ও সুপেয় পানির ব্যবস্থা নিয়ে আলোচনা হয়।

নারী শিক্ষার্থীদের জন্য জিমনেসিয়াম উদ্বোধন, ব্রেইল সাইন ও টকিং লিফট চালুর উদ্যোগ নেওয়া হয়। প্রায় ২ হাজার ৮৪১ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং বহুসাংস্কৃতিক উৎসব উপলক্ষে এপ্রিল মাসে সর্বজনীন ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়। বিভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের খাদ্য চাহিদা বিবেচনায় পৃথক ক্যান্টিন ব্যবস্থার প্রস্তাবও উপস্থাপন করা হয়।

30 Apr 26 1NOJOR.COM

ঢাবি শিক্ষার্থীদের কল্যাণ ও নিরাপত্তায় ডাকসুর একাধিক সিদ্ধান্ত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।