বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রীর সাদামাটা জীবনযাপনের প্রশংসা যারা করেন তারা কেন তা অনুসরণ করেন না। সোমবার জাতীয় সংসদে তিনি বলেন, প্রধানমন্ত্রী ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে দুপুরের খাবার খান এবং সাদামাটা পোশাক পরেন।
শফিকুর রহমান প্রধানমন্ত্রীর এই সরল জীবনযাপনকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তিনি বলেন, যারা প্রকাশ্যে এই সরলতার প্রশংসা করেন, তাদের শুধু মুখে প্রশংসা করলেই হবে না; নিজেদের জীবনেও সেই ধারা অনুসরণ করা উচিত। নেতার ভালো দিকগুলো ব্যক্তিজীবনে ধারণ করার প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
জামায়াত আমির দেশের স্বার্থে কঠিন সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান এবং পারিবারিক প্রতিষ্ঠান ও স্বার্থের সংঘাত এড়ানোর কথা বলেন। তার মতে, সংসদ সদস্যদের নিজেদের ও আত্মীয়স্বজনের স্বার্থের বাইরে গিয়ে বৃহত্তর জাতীয় স্বার্থে সিদ্ধান্ত নিতে হবে। পারিবারিক প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিগত স্বার্থ যেন রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে প্রভাব না ফেলে, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর সরল জীবনযাপন অনুসরণের আহ্বান জানালেন শফিকুর রহমান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।