বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে আগামী ১২ মার্চ। ওই দিনই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদে ভাষণ দেবেন। মন্ত্রিপরিষদ সূত্রে ‘আমার দেশ’কে জানানো হয়েছে, ভাষণে শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের দুর্নীতি, অনিয়ম ও অপশাসনের বিষয়গুলো প্রাধান্য পাবে। এছাড়া হাসিনার মানবতাবিরোধী অপরাধ ও জুলাই আন্দোলনের বর্ণনাও থাকবে। বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের নির্বাচনী ইশতেহারের বিষয়বস্তুও রাষ্ট্রপতির ভাষণে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া বাধ্যতামূলক। বিভিন্ন মন্ত্রণালয় থেকে তথ্য সংগ্রহ করে মন্ত্রিপরিষদ বিভাগ ভাষণের খসড়া তৈরি করে, যা পরে মন্ত্রিসভা অনুমোদন দেয়। কর্মকর্তারা জানিয়েছেন, এবারের ভাষণের খসড়া চূড়ান্ত হয়েছে এবং যাচাই-বাছাই চলছে। ভাষণটি প্রায় দেড়শ পৃষ্ঠার হলেও রাষ্ট্রপতি কেবল নির্বাচিত অংশ পড়ে শোনাবেন।
ভাষণে ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন, ৫ আগস্ট শেখ হাসিনার পতন এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপটও থাকবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আইনমন্ত্রী আসাদুজ্জামান এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
১২ মার্চ সংসদে হাসিনা যুগের দুর্নীতি নিয়ে ভাষণ দেবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।