Web Analytics

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি নেতাকর্মীদের দ্বারা বিরোধীদলীয় সমর্থক, তাদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। শুক্রবার রাতে এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, কারচুপি ও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধভাবে সম্পন্ন হয়েছে এবং ফলাফল ঘোষণার পর থেকেই দেশে অস্থিতিশীল ও ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝিনাইদহ, কুষ্টিয়া, বাগেরহাট, রংপুর, পঞ্চগড়, দিনাজপুর, ফেনী ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় ছাত্রশিবির কর্মী ও ভিন্নমতাবলম্বীদের ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করা হয়। এতে প্রায় শতাধিক কর্মী আহত হয়েছে এবং ঘরবাড়ি, দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা ও হুমকি অব্যাহত রয়েছে।

ছাত্রশিবির নবনির্বাচিত প্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে সহিংসতা বন্ধ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়। তারা সতর্ক করে বলে, হামলা অব্যাহত থাকলে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে এবং দোষীদের আইনের আওতায় আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।

14 Feb 26 1NOJOR.COM

বিএনপি নেতৃত্বাধীন নির্বাচনী সহিংসতার নিন্দা জানালো ইসলামী ছাত্রশিবির

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।