Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন যে, পিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য তার সরকার জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী ও আধুনিক করবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সেনানিবাসের মাল্টি পারপাস হলে বিডিআর হত্যাকাণ্ডের শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি পিলখানা ট্র্যাজেডিকে জাতীয় নিরাপত্তার জন্য বড় ধাক্কা হিসেবে উল্লেখ করে বলেন, এই ঘটনা দেশের নিরাপত্তা দুর্বলতাকে উন্মোচিত করেছে।

প্রধানমন্ত্রী বলেন, পিলখানা হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা সরকারের নৈতিক দায়িত্ব। তিনি জানান, একজন জনপ্রতিনিধি ও সেনা পরিবারের সদস্য হিসেবে শহীদ পরিবারের দীর্ঘ ১৭ বছরের বিচারবঞ্চনার কষ্ট তিনি গভীরভাবে অনুভব করেছেন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি তাদের পরিবারের ধৈর্য ও সাহসিকতার প্রশংসা করেন।

তিনি প্রতিশ্রুতি দেন যে, জাতীয় নিরাপত্তা কাঠামো ও সীমান্ত বাহিনীকে আধুনিকায়নের মাধ্যমে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে সরকার কাজ করবে।

26 Feb 26 1NOJOR.COM

জাতীয় নিরাপত্তা আধুনিকায়নে কাজের অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।