Web Analytics

মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে সম্ভাব্য দীর্ঘমেয়াদি অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে রয়টার্সকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা। পরিকল্পনার সংবেদনশীলতার কারণে তাদের নাম প্রকাশ করা হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার নির্দেশ দিলে অভিযান শুরু করবে মার্কিন বাহিনী। ট্রাম্পের নির্দেশে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড রণতরিটি মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে, যা ইতোমধ্যে আরব সাগরে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে যুক্ত হবে।

একজন কর্মকর্তা জানান, ধারাবাহিক অভিযানে মার্কিন বাহিনী ইরানের পারমাণবিক অবকাঠামোর পাশাপাশি রাষ্ট্রীয় ও নিরাপত্তা স্থাপনাগুলোতেও আঘাত হানতে পারে, তবে বিস্তারিত কিছু জানাননি। গত সপ্তাহে ওমানে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন ও ইরানি কূটনীতিকদের মধ্যে আলোচনা হয়েছে। ট্রাম্প সতর্ক করে বলেছেন, কূটনৈতিক সমাধান ব্যর্থ হলে বিকল্প হবে “খুবই মর্মান্তিক।”

ইরান হামলা হলে পাল্টা জবাব দেয়ার ঘোষণা দিয়েছে, যা মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার মার্কিন বাহিনীর জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।

14 Feb 26 1NOJOR.COM

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য দীর্ঘমেয়াদি অভিযানে প্রস্তুত হচ্ছে যুক্তরাষ্ট্র

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।