Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সতর্ক করে বলেছেন, জুলাই গণঅভ্যুত্থয়ের সময়ের পুলিশ হত্যার মীমাংসিত ইস্যু নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করা হলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, যদি পুনরায় তদন্ত হয়, তবে প্রথমে জুলাই যোদ্ধা ও শহীদদের বিচার নিশ্চিত করতে হবে।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, বর্তমান সরকার ভোট ইঞ্জিনিয়ারিংসহ নানা বিষয়ে আগের আওয়ামী লীগ সরকারের মতো আচরণ করছে এবং নতুন স্বৈরতন্ত্রের উত্থান ঘটাতে চাইছে। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তক্ষেপের অভিযোগ তুলে বলেন, কোনো কারণ ছাড়াই প্রধান প্রসিকিউটরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সাক্ষী ও ভুক্তভোগীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তিনি দাবি করেন, ট্রাইব্যুনালকে নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে এবং সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

নাহিদ ইসলাম জানান, এনসিপি শিগগিরই সারাদেশে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করবে, কারণ ছাত্ররাই দলের সংস্কার আন্দোলনের মূল চালিকাশক্তি এবং বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক পরিবেশ রক্ষার দায়িত্ব তাদের।

27 Feb 26 1NOJOR.COM

পুলিশ হত্যা ইস্যুতে বিতর্ক হলে রাজপথে নামবে জনগণ, হুঁশিয়ারি এনসিপি প্রধানের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।