কুমিল্লার বুড়িচং উপজেলার মনিপুরি এলাকার একটি পুকুর থেকে ভারতীয় কাশ্মীরি মেডিকেল শিক্ষার্থী আদনান আলতাফের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে স্থানীয়রা পুকুরে লাশটি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তিনি তিন দিন ধরে নিখোঁজ ছিলেন।
আদনান আলতাফ ভারতের কাশ্মীর অঞ্চলের বাসিন্দা এবং বুড়িচং উপজেলার ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় ও কলেজ সূত্র জানায়, সোমবার ২ নভেম্বর রাত আনুমানিক ১১টার দিকে কলেজ থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য, সহপাঠী ও সংশ্লিষ্টরা বিভিন্ন স্থানে তাকে খুঁজছিলেন।
ইস্টার্ন মেডিকেল কলেজের মালিকপক্ষের প্রতিনিধি খোরশেদ আলম বলেন, সকালে লাশ উদ্ধারের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন এবং পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। বুড়িচং দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরজিৎ জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ ও বিস্তারিত জানা যাবে।
নিখোঁজের তিন দিন পর কুমিল্লার পুকুরে মিলল কাশ্মীরি শিক্ষার্থী আদনান আলতাফের লাশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।