কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সাম্প্রতিক হামলায় দেশটির একটি বিদ্যুৎ উৎপাদন ও সমুদ্রের পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, হামলার পর স্থাপনাটিতে আগুন লাগে এবং অবকাঠামোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়, যা পরে দমকল বাহিনী নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কারিগরি দল ক্ষতিগ্রস্ত ইউনিটগুলো মেরামত করছে এবং জাতীয় বিদ্যুৎ গ্রিডের স্থিতিশীলতা পর্যবেক্ষণ করছে। নাগরিকদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান জানানো হয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা কুয়েতের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের হিমার্স রকেট সিস্টেম ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। আইআরজিসি আরও জানায়, এসব স্থানে মার্কিন বাহিনী ও ইসরাইল-সমর্থিত যোদ্ধারা অবস্থান করছিল এবং হামলায় বহু সরকারবিরোধী ও মার্কিন বিশেষ বাহিনীর সদস্য নিহত হয়েছে। সংস্থাটি জানায়, পাল্টাপাল্টি অভিযান এখনও চলছে।
তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আইআরজিসির এসব দাবির স্বাধীনভাবে কোনো যাচাই এখনো সম্ভব হয়নি।
ইরানের হামলায় কুয়েতের পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত, আইআরজিসির দাবি যাচাই হয়নি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।