Web Analytics

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্যদের আর্থিক সুবিধা বাড়ানোর কোনো সিদ্ধান্ত তাঁর দল মানবে না। বুধবার দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াত বিট সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, সমাজ যখন সংকটে হাবুডুবু খাচ্ছে, তখন এমপিদের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রশ্ন আসে না।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র উল্লেখ করে তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে-স্কেল বাড়ার সঙ্গে কিছু মহল শীর্ষ রাষ্ট্রীয় ও সংসদীয় পদধারীদের সুবিধা বৃদ্ধির চিন্তা করছে। তিনি এটিকে অসঙ্গত ও অন্যায় সিদ্ধান্ত আখ্যা দেন। তাঁর ভাষ্য, ১৮ কোটি মানুষের আর্থিক অবস্থার পরিবর্তন হলে এ বিষয়ে আপত্তি থাকবে না, তবে তার আগে নয়। এমন উদ্যোগ নিলে বিরোধীদল প্রতিবাদ ও বাধা দেবে বলেও তিনি জানান।

ডা. শফিকুর রহমান বলেন, কর্মসংস্থান, বিদ্যুৎ, সার, আইনশৃঙ্খলা, শিশু ধর্ষণ ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনার প্রস্তাব সরকার গ্রহণ করেনি। তিনি দাবি করেন, জামায়াত সরকারি প্লট ও করমুক্ত গাড়ির সুবিধা নেয়নি এবং বাধ্যতামূলক মাসিক বেতন একটি প্রতিষ্ঠানে দেওয়ার ব্যবস্থা করেছে। স্বাধীন সাংবাদিকতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন এবং সাংবাদিকদের ওপর অদৃশ্য চাপের অভিযোগ করেন।

24 Sep 26 1NOJOR.COM

মন্ত্রী-এমপিদের সুবিধা বাড়ানোর উদ্যোগ হলে প্রতিবাদ ও বাধার ঘোষণা জামায়াতের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।