বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, সাবেক বিচারপতি, সেনা ও পুলিশ কর্মকর্তা, আইনজীবী, ব্যবসায়ী, কওমি আলেম এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ ৬৫০ জন মঙ্গলবার বিকেলে ঢাকায় দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে দাওয়াতি সমাবেশটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নতুন সদস্যদের ফুল ও ইসলামিক বই উপহার দিয়ে বরণ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি। যোগদানকারীদের মধ্যে ছিলেন সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. এএসএম খালেকুজ্জামান, সাবেক সেনাকর্মকর্তা কর্নেল ফারুক হোসাইন, সাবেক এসপি ওবায়দুল হক এবং সাবেক জাতীয় ফুটবলার ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা সেলিম আহমেদ।
নতুন সদস্যদের মধ্যে ব্যবসায়ী, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মসজিদ সেক্রেটারি নেয়ামত উল্লাহ কোল্লল, বাংলাদেশ নূরানী শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন এবং কয়েকজন কওমি আলেমও রয়েছেন। সমাবেশে নতুন যোগদানকারী ও জামায়াতের একাধিক নেতা বক্তব্য দেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন।
ঢাকার গণসংযোগ সমাবেশে জামায়াতে যোগ দিয়েছেন ৬৫০ জন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।