নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্বালন ও এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের পাশে আমতলায় ইন্টারন্যাশনাল ডেস্ক এ কর্মসূচির আয়োজন করে। এতে নেপালি শিক্ষার্থী, আন্তর্জাতিক শিক্ষার্থী এবং বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা অংশ নেন।
কর্মসূচির শুরুতে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করা হয়। পরে নিহতদের আত্মার শান্তি, শোকসন্তপ্ত পরিবার এবং ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে নীরবতা পালন করা হয়। নেপালি শিক্ষার্থীরা দেশের পরিস্থিতিতে উদ্বেগ ও শোক প্রকাশ করে মানবিক এবং আর্থিক সহায়তার আহ্বান জানান। তারা অনুদান, সহায়তা তহবিল, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহযোগিতার কথাও বলেন।
ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক অধ্যাপক এম. আরিফুল ইসলাম বলেন, বাকৃবি নেপাল ও বিশেষ করে নেপালি শিক্ষার্থী এবং তাদের পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করছে। ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. রফিকুল ইসলাম সরদার বলেন, কোনো শিক্ষার্থীর পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না তা এখনো নিশ্চিত নয়। তবে বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট বিভাগ তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে।
নেপালের দুর্যোগে শোক জানিয়ে নেপালি শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার বাকৃবির
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।