চলমান যুদ্ধবিরতি উপেক্ষা করে শনিবার দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনী হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবাতিহ জেলার ইয়াহমুর আল-শাকীফ গ্রামে দুটি পৃথক হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। নাবাতিহ জেলা লিতানি নদীর উত্তরে অবস্থিত এবং এটি ইসরাইল ঘোষিত ‘ইয়েলো লাইন’ বা বর্জনীয় অঞ্চলের বাইরে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
দক্ষিণ লেবাননের টায়ার শহর থেকে সকালজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জানা গেছে, ইসরাইলি বাহিনী সীমান্তবর্তী এলাকাগুলোতে ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংস করছে। বিনতে জবেইল, পূর্ব সীমান্ত ও নাকুরা এলাকায় ভবন গুঁড়িয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। ইসরাইলি বাহিনী ‘ইয়েলো লাইন’ এলাকার ভেতরে ও বাইরে সামরিক অভিযান চালাচ্ছে এবং দাবি করছে, এসব স্থান থেকে হিজবুল্লাহ রকেট ছুড়ছিল।
যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণ লেবাননে উত্তেজনা ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে, যা সীমান্ত অঞ্চলে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে।
যুদ্ধবিরতি চললেও দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৪ জন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।