Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, গত ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক এক হাজার ছয়টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ৮ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে, যার মধ্যে ২৩ হাজার ৮৬৫টি মামলার প্রত্যাহারের সুপারিশ করা হয়েছিল। এসব মামলার ফলে বিএনপি, জামায়াত, হেফাজতে ইসলাম ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দলের প্রায় পাঁচ লাখ মানুষ অব্যাহতি পেয়েছেন।

২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া এসব মামলার পর্যালোচনার জন্য ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসকের নেতৃত্বে একটি জেলা কমিটি এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়। আইন মন্ত্রণালয় জানিয়েছে, মামলাগুলো পর্যালোচনার কার্যক্রম এখনো চলমান।

23 Feb 26 1NOJOR.COM

বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের ১,০০৬টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।