Web Analytics

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের বিষয়টিকে আমরা সতর্কতার সঙ্গে স্বাগত জানাচ্ছি। কারণ ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার একটা বড় ভুল করেছে। সেটা হলো- তারা অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই চুক্তি করেছে। ফলে যাদের এ নিয়ে শংকা ও উদ্বেগ আছে তারা ক্ষুব্ধ হয়েছে। তাদের এই ক্ষুব্ধ হওয়াটা খুবই যৌক্তিক। তিনি বলেন, আমরা চাই জাতিসংঘ মানবাধিকার কমিশনের ঢাকা মিশন এখানে গুম, খুন, আইন বহির্ভূত নির্যাতন ইত্যাদি বিষয়ে মনযোগ নিবিষ্ট করবে। এর বাইরে অন্যান্য সেনসিটিভ ইস্যুগুলো বা যেসব বিষয়ে অংশীজনেরা কনসার্ন রেইজ করেছে সেগুলোর ব্যাপারে তারা সতর্ক থাকবে। ভারতীয় আগ্রাসন ও মিডিয়ার অপপ্রচারের নানা ঘটনা উল্লেখ করে বলেন, বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের ভূমিকা নিয়ে আমরা সন্তুষ্ট নই।

29 Jul 25 1NOJOR.COM

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের বিষয়টিকে আমরা সতর্কতার সঙ্গে স্বাগত জানাচ্ছি। কারণ সরকার অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই চুক্তি করেছে: মঞ্জু

Person of Interest

logo
No data found yet!