কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। শনিবার রাতে দায়ের হওয়া এ মামলায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকেও আসামি করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান মজুমদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। উখিয়া থানার পুলিশ সূত্র জানিয়েছে, পুলিশ হেফাজতে থাকা ম্যানেজার সুমনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে মামলাটিতে মোট কতজন আসামি রয়েছেন, তা জানা যায়নি।
শনিবার সকাল ৭টার দিকে রিসোর্টটিতে আগুন লাগে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল থেকে সুমনকে আটক করে পুলিশ এবং তাকে উখিয়া থানার হেফাজতে নেওয়া হয়। পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেছেন, তদন্ত ছাড়া আগুনের প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। আগুনের সূত্রপাত নির্ধারণে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে।
কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে মামলা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।