শনিবার সকালে ভারতের আসামের জোরহাট বিমানঘাঁটিতে অবতরণের সময় ভারতীয় বিমানবাহিনীর একটি এএন-৩২ বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি বিমানঘাঁটির ভেতরেই আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত নয়। দুর্ঘটনার কারণও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনা ও পরিস্থিতি মূল্যায়নের জন্য দ্রুত ঘটনাস্থলে কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে।
ভারতীয় বিমানবাহিনী ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, পরিস্থিতি মূল্যায়ন শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। আন্তোনভ এএন-৩২ একটি দুই ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান, যা সাবেক সোভিয়েত ইউনিয়নে নির্মিত এবং ভারতীয় বিমানবাহিনীর প্রধান পরিবহন বিমানের মধ্যে অন্যতম। বর্তমানে প্রায় ১০০টি এএন-৩২ বিমান ভারতীয় বিমানবাহিনীর বহরে রয়েছে।
প্রাথমিক মূল্যায়ন শেষে দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির মাত্রা নির্ধারণে আনুষ্ঠানিক তদন্ত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
আসামের জোরহাটে অবতরণের সময় ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ বিমান বিধ্বস্ত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।