Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি স্থাপনায় হামলার সময়সীমা ১০ দিন পিছিয়ে দেওয়ার ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। শুক্রবার ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের তেলের দাম নিম্নমুখী হয়। গ্রিনিচ মান সময় রাত আড়াইটায় ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৩ দশমিক ০৭ ডলারে এবং ডব্লিউটিআইয়ের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে ১০৬ দশমিক ১২ ডলারে নেমে আসে।

বাজার বিশ্লেষকদের মতে, হামলার সময়সীমা বাড়ানোয় সাময়িক স্বস্তি মিললেও দীর্ঘমেয়াদি সংঘাতের আশঙ্কায় তেলের বাজার এখনো অস্থিতিশীল রয়েছে। ব্যবসায়ীরা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছেন।

দামের এই পতন তাৎক্ষণিকভাবে সামরিক উত্তেজনা কমার প্রত্যাশার প্রতিফলন হলেও বিশ্লেষকদের মতে, আঞ্চলিক অনিশ্চয়তা থাকায় বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে।

27 Mar 26 1NOJOR.COM

ট্রাম্পের হামলা বিলম্বের ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।