Web Analytics

নিরাপদ, সুশৃঙ্খল ও কার্যকর নৌপরিবহন ব্যবস্থা গড়ার লক্ষ্যে বাংলাদেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি ২০২৬’ পরিচালনা করা হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সহযোগিতায় ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশব্যাপী এই শুমারি চলবে। ১১ আগস্ট রাজধানীর বাংলাদেশ পরিসংখ্যান ভবনে তথ্য সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কারীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধনকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও মানুষের জীবনযাত্রার সঙ্গে নদী ও নৌপথের গভীর সম্পর্ক থাকলেও এর সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যায়নি। সড়কপথে যাত্রী ও পণ্য পরিবহনের বাড়তি চাপ কমাতে নৌপথের সর্বোচ্চ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি নৌপথকে পণ্য ও যাত্রী পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং পর্যটনে আরও কার্যকরভাবে ব্যবহারের কথা বলেন।

শুমারির মাধ্যমে নৌযানের প্রকৃত সংখ্যা, ধরন, ব্যবহার, মালিকানা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যের নির্ভরযোগ্য চিত্র পাওয়া যাবে বলে প্রতিমন্ত্রী জানান। পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি নির্ভুল তথ্য সংগ্রহে পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান এবং গড়মিল বা অনিয়ম পেলে আইনানুগ ব্যবস্থার কথা বলেন।

11 Aug 26 1NOJOR.COM

২০ থেকে ২৯ আগস্ট দেশব্যাপী প্রথম নৌযান শুমারি ২০২৬ অনুষ্ঠিত হবে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।