Web Analytics

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে, চীন ২০২০ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেছে। বৃহস্পতিবার তিনি কিছু গোপন সরকারি নথি প্রকাশ করে দাবি করেন, চীন যুক্তরাষ্ট্রের নির্বাচনি তথ্য সংগ্রহ করেছে এবং নির্বাচন ব্যবস্থা দুর্বল করার চেষ্টা করেছে। ট্রাম্প আবারও বলেন, ২০২০ সালের নির্বাচনের ফল তার কাছ থেকে ‘চুরি করা হয়েছিল’ এবং সতর্ক করেন যে ভোটের নিয়মে বড় পরিবর্তন না আনলে ভবিষ্যতের নির্বাচনও ঝুঁকিতে থাকবে।

ট্রাম্পের দাবি, চীন কয়েক বছর ধরে প্রায় ২২ কোটি মার্কিন ভোটারের তথ্য অবৈধভাবে সংগ্রহ করেছে, যা ইতিহাসের সবচেয়ে বড় নির্বাচনী তথ্য চুরির ঘটনা হতে পারে। তিনি বলেন, বর্তমান মার্কিন নির্বাচনী ব্যবস্থা নিরাপদ নয় এবং তিনি এমন গোয়েন্দা তথ্য প্রকাশ করবেন যা প্রমাণ করবে এই ব্যবস্থা হ্যাকিংয়ের ঝুঁকিতে রয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র লিউ চ্যাং এসব অভিযোগ অস্বীকার করে বলেন, বেইজিং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি মেনে চলে এবং যুক্তরাষ্ট্রের নির্বাচনে কখনো হস্তক্ষেপ করেনি।

17 Jul 26 1NOJOR.COM

২০২০ সালের নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ ট্রাম্পের, বেইজিংয়ের অস্বীকার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।