Web Analytics

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক সিনেটর বার্নি স্যান্ডার্স মার্কিন প্রতিরক্ষা বাজেটের একটি ধারার তীব্র সমালোচনা করেছেন, যা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক বাহিনীকে আরও নিবিড়ভাবে একীভূত করবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ‘সেকশন ২২৪’ নামে পরিচিত এই ধারাটির পক্ষে লবিং করছেন, যা প্রায় কোনো তদারকি ছাড়াই দুই দেশের সামরিক সহযোগিতা ও অস্ত্র উন্নয়ন কর্মসূচি সম্প্রসারিত করবে। স্যান্ডার্স স্পষ্টভাবে উল্লেখ করেন, আমেরিকার জনগণ আর ইসরাইলে কোনো সামরিক সহায়তা চায় না এবং এই ধারাটি রুখে দিতে হবে।

‘সেকশন ২২৪’-এর অধীনে মার্কিন প্রতিরক্ষা সচিবকে একজন বিশেষ কর্মকর্তা নিয়োগ করতে হবে, যিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক সহযোগিতা সমন্বয় করবেন। এতে যৌথ গবেষণা ও উন্নয়ন, অস্ত্র উৎপাদন এবং সামরিক তথ্যভাণ্ডার সংযুক্তকরণ অন্তর্ভুক্ত থাকবে। বিলটি পাস হলে কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন ও সাইবার অপারেশনের মতো আধুনিক যুদ্ধক্ষেত্রেও দুই দেশের যৌথ কাজ আরও বৃদ্ধি পাবে।

আল জাজিরা সূত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই ধারাটি যুক্তরাষ্ট্র-ইসরাইল প্রতিরক্ষা সহযোগিতার স্বচ্ছতা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।

10 Jun 26 1NOJOR.COM

ইসরাইলের সঙ্গে সামরিক একীকরণ রোধে মার্কিন প্রতিরক্ষা ধারা বাতিলের আহ্বান স্যান্ডার্সের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।