ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহর কর্মকাণ্ডের কারণে ইসরাইল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতি অর্থহীন হয়ে পড়ছে। রোববার সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, হিজবুল্লাহর পক্ষ থেকে চুক্তির শর্ত লঙ্ঘন যুদ্ধবিরতিকে কার্যত ভেঙে দিচ্ছে।
গত বৃহস্পতিবার দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়েছিল। তবে নবায়নের পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া যাচ্ছে। হিজবুল্লাহ ইসরাইলের অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, ইসরাইলি বাহিনী ক্রমাগত হামলা চালিয়ে এবং লেবাননের ভূখণ্ডে অবস্থান করে চুক্তির শর্ত ভঙ্গ করছে।
গোষ্ঠীটি দাবি করেছে, তাদের হামলাগুলো ইসরাইলি লঙ্ঘনের বিরুদ্ধে আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া। এই পারস্পরিক অভিযোগ যুদ্ধবিরতির ভঙ্গুরতা ও সীমান্ত পরিস্থিতির অস্থিরতা তুলে ধরছে।
নেতানিয়াহু বললেন, হিজবুল্লাহর লঙ্ঘনে ইসরাইল-লেবানন যুদ্ধবিরতি অর্থহীন হয়ে পড়ছে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।